জমির টেলিকমের সিগন্যালিং লিংক সংযোগ দিতে হাইকোর্টের রায় স্থগিত করে চেম্বার বিচারপতির দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে জমির টেলিকমের সিগন্যালিং লিংক বিচ্ছিন্নই থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে হাইকোর্টের বিচারপতি জিনাত আরার নেতৃত্বাধীন বেঞ্চে ৬ সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তির জন্য আদেশ দিয়েছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। জমির টেলিকমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।
গত ৬ মে এক আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশনা উপেক্ষা করে জমির টেলিকমের সিগন্যালিং লিংক বিচ্ছিন্ন করায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এমডিসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। এ রুলের নিষ্পত্তি করে ১২ মে জমির টেলিকমের সিগন্যালিং লিংকের সংযোগ দিতে নির্দেশ দেন হাইকোট।
এ আদেশ স্থগিত চেয়ে বিটিসিএল আবেদন করলে ১৮ মে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করে আবেদনটি পূর্নাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
মুরাদ রেজা জানান,চেম্বার বিচারপতির আদেশ বহাল থাকার কারণে জমির টেলিকমের সিগন্যালিং লিংক বিচ্ছিন্নই থাকছে।
২০১০ সালের ১৭ মার্চ জমির টেলিকমের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিটিসিএল। এর বিরুদ্ধে আবেদন করলে হাইকোর্ট ওই বছরের ২২ এপ্রিল আদালত পুন:সংযোগ দিতে নির্দেশ দেন। একইসঙ্গে রুল জারি করেন। পরে ছয় মাস পরে বিটিসিএল সংযোগ দেয়।
দেরিতে সংযোগ দেওয়ায় ক্ষতিপূরণ চেয়ে বিটিসিএল অরবিট্রেশন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে জমির টেলিকম। যেখানে বিচার করছেন বাংলাদেশের সাবেক তিন প্রধান বিচারপতি। ২০১২ সালের ৩ মার্চ এ তিন বিচারপতির ট্রাইব্যুনাল অন্তর্বর্তীকালীন এক আদেশে বিচার শেষ না হওয়া পযন্ত সংযোগ বিচ্ছিন্ন না করতে নির্দেশ দেন।
গত ২২ এপ্রিল ২০১০ সালে হাইকোর্টের জারি করা রুল চূড়ান্ত করে ২০১২ সালের ১১ মার্চ রায় দেন। রায়ে ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পযন্ত সংযোগ বহাল রাখার পক্ষে আদেশ দেন হাইকোর্ট। কিন্তু ট্রাইব্যুনালের বিচার চলা অবস্থায় বিল বকেয়া থাকার অভিযোগে মন্ত্রীর নির্দেশে গত ২০ মার্চ জমির টেলিকমের সংযোগ আবার বিচ্ছিন্ন করা হয়।
হাইকোর্ট ও ট্রাইব্যুনালের আদেশ লঙ্ঘন করায় বিটিসিএলের বিরুদ্ধে ৬ মে আদালত অবমাননার অভিযোগ দায়ের করে জমির টেলিকম।
উল্লেখ্য, জমির টেলিকমের মালিক হচ্ছেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে নওফেল জমির।
[b]ঢাকা, কেএ ২৯ মে (টাইমনিউজবিডি.কম)//[/b]
অপরাধ
আপিল আদেশে জমির টেলিকমের সিগন্যালিং লিংক বিচ্ছিন্ন
জমির টেলিকমের সিগন্যালিং লিংক সংযোগ দিতে হাইকোর্টের রায় স্থগিত করে চেম্বার বিচারপতির দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে জমির টেলিকমের সিগন্যালিং লিংক বিচ্ছিন্নই থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।





