অজ্ঞাত পরিচয় এক তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানীর ফকিরাপুল ওয়াসা কার্যালয়ের ছাদ, কার্যালয় পার্শ্ববর্তী ভবনের ছাদ ও একটি গলি থেকে ওই তরুণীর মাথা, শরীর, দুই হাত ও দুই পা খণ্ডিতভাবে পাওয়া যায়।
স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকালের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত মরদেহ উদ্ধার করে।
ফকিরাপুল পানির ট্যাঙ্কির পূর্ব দিকের একটি ৫ তলা ভবনের ছাদ থেকে উদ্ধার করা হয়েছে তরুণীর মাথা, পাশের একটি টিনশেড বাসার ছাদ থেকে শরীর, অন্য একটি বাসার ছাদ থেকে এক হাত, এক পা এবং একটি গলির ভেতর থেকে আরেক হাত ও পা উদ্ধার করা হয়েছে।
ওই তরুণীর বয়স ২২ থেকে ২৩ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
মতিঝিল থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে সিআইডির একটি টিমও রয়েছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে। মরদেহের খণ্ডিত অংশগুলো চারটি ব্যাগে নেয়া হয়েছে। ময়না তদন্তেদর জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।
মিতিধিল থানার এসআই আব্দুল আওয়াল বলেন, ‘আমরা সিআইডিকে সহায়তা করছি।’
জেএ





