রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শুক্রবার সকালে ইয়াবাসহ খায়ের (৪০) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)।
কমলাপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, খায়ের চট্টগ্রাম মেল এক্সপ্রেসে এসে সকালে কমলাপুর রেলস্টেশনে নামে।
রেলস্টেশনে তাকে সন্দেহ হলে আটক করে তল্লাশি চালায় জিআরপি পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এআর





