পল্লী উন্নয়ন অবকাঠামোসহ বিভিন্ন প্রকল্পের এক কোটি ২ লাখ ৪২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উপপরিচালক তামজিদ সরোয়ারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দিবাগত রাতে মিরপুরের পাইকপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার তামজিদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনের আরবান ম্যানেজমেন্ট সাপোর্ট ইউনিটের উপপরিচালক হিসেবে কাজ করছেন।
এমএনজে





