২০১৬ সালের ২৯ জানুয়ারি কেরানীগঞ্জের পশ্চিম মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আবদুল্লাহকে অপহরণ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামি খোরশেদকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
বুধবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়, আসামি শামীমকে ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড, আসামি মিতুকে এক বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড। অপর আসামি নাসিমাকে খালাস প্রদান করা হয়। আসামি খোরশেদকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।
২০১৬ সালের ২ ফেব্রয়ারি আবদুল্লাহর বাড়ির মাত্র ১০০ গজ পশ্চিমে মোতাহার হোসেনের বাড়ির একটি কক্ষ থেকে প্লাস্টিকের ড্রামে ভরা আবদুল্লাহর গলিত লাশ উদ্ধার হয়।
এমএনজে





