আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের ২৪ সদস্যকে মুক্তিপণের ৬ লাখ টাকাসহ আটক করা হয়েছে র‌্যাব-৩।

এছাড়া অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে ১০জন এবং পাচারকৃত লিবিয়া ফেরত ২৭ জনকে র‌্যাব উদ্ধার করেছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে বিমানবন্দরসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের উদ্ধার ও আটক করে র‌্যাব।

এসময় বিপুল পরিমাণ পাসপোর্ট,জাল ভিসা ও ভিসা তৈরির সামগ্রি জব্দ করা হয়েছে।  

এ বিষয়ে বুধবার বেলা ১১টায় র‌্যাবের কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। র‌্যাবের পাঠানো এক খুদে বার্তায় এসব তথ্য জানা যায়।

এমবি