নাশকতার অভিযোগে রাজধানীর দারুস সালাম থানার দায়ের হওয়া ৮ মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী বছরের ২৯ জানুয়া‌রি দিন ধার্য করেছেন আদালত।

আজ (০৬ নভেম্বর) বুধবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতের বিচারক ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ শুনা‌নির এই দিন ধার্য করেন।

চি‌কিৎসাধীন খা‌লেদা জিয়া‌কে এদিন আদাল‌তে হা‌জির করা হয়‌নি।

খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া জানিয়েছেন, এসব মামলার কিয়েকটি উচ্চ আদাল‌তে স্থ‌গিত আছে। এ অবস্থায় অভিযোগ গঠন শুনা‌নির জন্য আদালত নতুন এদিন ধার্য ক‌রেন।

২০১৫ সালের প্রথম দিকে বিএনপির সরকারবিরোধী কর্মসূচি চলাকালে রাজধানীর দারুস সালাম থানায় এই মামলাগুলো করে পুলিশ। ২০১৬ সালের প্রথম দিকে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

খালেদা জিয়া ছাড়া মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল ও যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

এমবি