আগামী বৃহস্পতিবার শপথ নিচ্ছেন হাইকোর্টে নিয়োগ পাওয়া ১০ অতিরিক্ত বিচারপতি। সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সোমবার প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি দুই বছরের জন্য এ দশজনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
নতুন দশ বিচারপতি হচ্ছেন, ১০ ট্রাক অস্ত্র মামলার রায় প্রদানকারী বিচারক ও অবসরপ্রাপ্ত মহানগর দায়রা জজ (চট্টগ্রাম) এস এম মজিবর রহমান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ফরিদ আহমদ শিবলী, গাজীপুর জেলা ও দায়রা জজ আমির হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী খিজির আহমেদ চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল, সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় নারায়ণ দেব চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী, সুপ্রিম কোর্টের আইনজীবী এম ইকবাল কবির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম ও মো. সোহরাওয়ার্দী।
জেডআই





