হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপার প্রলেপ দেওয়া এক কেজি ওজনের একটি সোনার স্কেল উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। এ ঘটনায় শহীদুল ইসলাম (৩৬) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
এ সোনার আনুমানিক মূল্য ৫০ লাখ বলে দাবি করেছে শুল্ক বিভিাগ।
বৃহস্পতিবার সকালে এ সোনার স্কেল উদ্ধার করা হয়।
শহীদুল দুবাই থেকে ঢাকা ফিরছিলেন। তিনি চট্টগ্রামের রাউজানের আব্দুস সালামের ছেলে।
শুল্ক গোয়েন্দা বিভাগের এসি উম্মে নাহিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
জেইউ/এএইচ





