অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, “মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে যে চরম দণ্ড দেয়া হয়েছিল তা পুনর্বিবেচনার সুযোগ নেই।” মঙ্গলবার নিজামীর রিভিউ আবেদনের শুনানিকালে তিনি এই কথা বলেন।

মাহবুবে আলম বলেন, “যথেষ্ট তথ্য-উপাত্ত ও দালিলিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনটি অপরাধে নিজামীকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল।

আপিল বিভাগ ওই রায় বহাল রেখেছে। আসামিপক্ষ এমন কোনো যুক্তি দেখাতে পারেনি যার কারণে রায় পুনর্বিবেচনা করবে আদালত”

এসএম