টঙ্গী শহরের আনারকলি রোড এলাকা থেকে এক ভূয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় ডিবি পরিচয়ে প্রতারণাকালে হাতকড়া ও ওয়াকিটকিসহ তাকে আটক করা হয়। আটককৃতের নাম জীবন চৌধুরি। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায়।
স্থানীয় সূত্র জানায়, ডিবির অফিসার পরিচয় দিয়ে জীবন চৌধুরী নামে এক ব্যবসায়ীকে গ্রেফতারের হুমকি দিয়ে টাকা দাবি করেন। ঘটনাটি টঙ্গী থানায় জানানো হলে তাকে আটক করে পুলিশ।
গত সপ্তাহের দুই দিনে গাজীপুর জেলার জাজর এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ৭২ লাখ টাকা ও কালিয়াকৈরে গ্রামীণ ফোন কাস্টমার সার্ভিসের সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই হয়। ২২ ঘণ্টার ব্যবধানে ডিবি পুলিশ পরিচয়ে দু’টি বড় ঘটনা ঘটে। এ অবস্থায় শনিবার ভুয়া ডিবি পুলিশ আটক হলো।
টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসলাম হোসেন বলেন, আসামিকে পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হচ্ছে।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেইউ
অপরাধ
টঙ্গীতে ভুয়া ডিবি আটক
টঙ্গী শহরের আনারকলি রোড এলাকা থেকে এক ভূয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ডিবি পরিচয়ে প্রতারণাকালে হাতকড়া ও ওয়াকিটকিসহ তাকে আটক করা হয়।





