ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যাকাণ্ডে জড়িত ৩১ আসামিদের মধ্যে ২৭ জনকে আদালতে হাজির করা হয়েছে।
মামলার শুনানির তারিখ থাকায় সোমবার দুপুর ১২টায় ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট খাইরুল আমিনের আদালতে তাদের হাজির করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আবুল কালাম আজাদ জানান, তিনি দুপুরে আসামিদের মধ্যে যুবলীগ নেতা মাসুদ, কাইয়ুম ও মিয়ারকে তিনদিন করে রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত ২১ আগস্ট মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।
ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





