কক্সবাজার-টেকনাফ সড়কের কাকড়া ব্রীজ নামক এলাকায় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৬ হাজার ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি।

জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৮ লক্ষ ১৮ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন। বালুখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলাউল কবিরের নেতৃত্বে বিজিবি জোয়ানরা সোমবার ভোরে টেকনাফ থেকে কক্সবাজারমূখী মাইক্রোবাস তল­াশী চালিয়ে ৬ হাজার ৬শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্ল­াহ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।