দেড় বছরের শিশু নিহাল সাদিক হত্যার কথা স্বীকার করেছেন তার মা ফাহমিদা মীর মুক্তি। বুধবার ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের কাছে তিনি ছেলে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জবানবন্দি গ্রহণ শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুই দফায় ৫ দিনের রিমান্ড শেষে বুধবার মামলার তদন্ত কর্মকর্তা উত্তরখান থানার পরিদর্শক মো. আলমগীর হোসেন তাকে আদালতে হাজির করেন।
গত ১৮ এপ্রিল উত্তরখান থানাধীন মাস্টার পাড়ার সোসাইটি রোডের বাসায় খুন হয় দেড় বছরের শিশু নিহাল সাদিক। পরের দিন ১৯ এপ্রিল শিশুটির বাবা সৈয়দ সাজ্জাদ হোসেন মুরাদ বাদী হয়ে মামলা করেন।
এমই





