জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর পান্থপথে একটি হোটেল ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থলে অবস্থান নিয়েছে সোয়াটসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৩টা থেকে পান্থপথের স্কয়ার হাসপাতালের নিকটে ওলিও নামের ওই হোটেল ভবনটি ঘিরে রাখা হয়েছে। সকালে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ঘিরে রাখা ওই ভবনে নাশকতার সরঞ্জাম থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে সোয়াটসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

এএইচ