খিলগাঁও থানার সাবেক ওসি হেলাল উদ্দিনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদের।
বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবীরের আদালত সাক্ষ্য গ্রহণ করেন।
গত ২০১১ সালের ১৬ জুলাই আব্দুল কাদের রাত দেড়টায় ক্যাম্পাসে যাওয়ার পথে পুলিশ তাকে আটক করে। এ সময় পুলিশ আব্দুল কাদেরের ওপর অমানবিক নির্যাতন করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে একটি মামলায় জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের জন্য চাপাতি ও লাঠি দিয়ে পিটিয়ে তাকে মারাত্মক জখম করে।
এঘটনায় ওইদিনই আব্দুল কাদেরের বিরুদ্ধে খিঁলগাও থানায় মামলা করে পুলিশ। পরে ওই মামলায় অভিযোগ দাখিল করে।
গত ২০১২ সালের ৪ এপ্রিল আদালতে অভিযোগ আমলে নেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের ফলে উচ্চ আদালতের নির্দেশে তদন্ত শেষে আব্দুল কাদেরকে ওই মামলা থেকে অব্যাহতি দেন আদালত।
[b]ঢাকা, জিই ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]
অপরাধ
ওসির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আব্দুল কাদের
খিলগাঁও থানার সাবেক ওসি হেলাল উদ্দিনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদের। বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবীরের আদালত সাক্ষ্য গ্রহণ করে





