যাত্রাবাড়ীর শেখদি থেকে ২ লাখ ১৭ হাজার টাকার জাল নোটসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন নারী রয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টায় শেখদি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আবু ইউসুফ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হচ্ছে।
ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





