বহুল আলোচিত চুরির অপবাদে সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যা ও মলদ্বার দিয়ে হাওয়া ঢুকিয়ে খুলনার রাকিব হত্যা মামলার রায় হতে যাচ্ছে আজ রোববার।

গত ২৭ অক্টোবর সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা রাকিব হত্যার রায়ের তারিখ নির্ধারণ করেন।

চার মাস আগে ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়। নির্যাতনের ভিডিওচিত্র ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। প্রতিবাদে বিস্ফোরিত হয়ে ওঠে গোটা দেশ। ঘটনার তীব্রতায় বাধ্য হয়ে নড়েচড়ে বসে প্রশাসন। জনতার স্বতঃস্ফূর্ত সহায়তায় একে একে গ্রেফতার হয় রাজনের ঘাতকরা।

অপরদিকে খুলনার টুটপাড়া সেন্ট্রাল রোডের শিশু রাকিব হত্যা মামলার রায়ও আজ ঘোষিত হচ্ছে। রাকিবের মলদ্বার দিয়ে হাওয়া ঢুকিয়ে নিষ্ঠুরতার চরম প্রদর্শনী করেছিল ঘাতকরা। খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক দিলরুবা খান রাকিব হত্যা মামলার রায় ঘোষণা করবেন।

এআই