নারী বন্দিদের ক্ষেত্রে কেন পৃথক প্রিজন ভ্যানের ব্যবস্থার করা হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট।
সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে  বিচারক ড. কাজী রেজা-উল হক ও বিচারক এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।
আগামী ৪ সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব,পুলিশের মহাপরিদর্শক (আইজি) ও মহাপরিদর্শক প্রিজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে নারী বন্দিদের আনা-নেয়ার ক্ষেত্রে যৌন হয়রানির অভিযোগ সংক্রান্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল রিট দায়ের করেন।
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার সগীর হোসেন লিয়ন।
অ্যাডভোকেট রুহুল কুদ্দস কাজল সাংবাদিকদের জানান,নারীদের কারাগার থেকে আনা-নেয়ার ক্ষেত্রে একই প্রিজন ভ্যান ব্যবহার করায় তারা প্রায় যৌন হয়রানির শিকার হয়। এ জন্য সুনির্দিষ্ট প্রতিকারের জন্যই এই রিট আবেদন করা হয়েছে।
তিনি বলেন,‘আদালত প্রাথমিকভাবে আমাদের শুনানিতে সন্তুষ্ট হয়ে এই রুল জারি করেছেন।’
[b]ঢাকা, জিই, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]