নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ৭ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুশফিকা ইফফাত তাদের দণ্ডদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-শহরের হাতিখানা মহল্লার শামীম হোসেন, গোলাপাড়ার শাহীন আলম, কুন্দল পূর্ব পাড়ার লেবু মিয়া (৩২),পঞ্চগড় জেলার ভুজারীপাড়ার রাসেল আমিন, হাতিখানার বাবলু মিয়া, কাজীপাড়ার হেলাল মিয়া ও নীলফামারী সদর উপজেলার চাপড়া বড় ডিংপাড়ার নুরুল ইসলাম।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে শহরের পাঁচ মাথা মোড়ের রনি বোডিং থেকে জুয়া খেলার সময় তাদের আটক করে পুলিশ। সকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড করেন।
সৈয়দপুর থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন টাইম নিউজকে জানান, আটকদের মধ্যে শামীম,শাহীন, লেবু ও রাসেলের তিন দিন, বাবলু মিয়ার দুই দিন এবং হেলাল মিয়া ও নুরুল ইসলামের পাঁচশ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
নীলফামারী,১৪ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ
অপরাধ
নীলফামারীতে ৭ জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ৭ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুশফিকা ইফফাত তাদের দণ্ডদেশ দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন-শহরের হাতিখানা মহল্লার শামীম হোসেন





