ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে দায়ের করা মামলায় ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী ৯ নভেম্বর মন্ত্রীকে আদালতে হাজির হতে হবে।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল হোসেন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ আদেশ দেন।
এর আগে দুপুরে মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সৈয়দ শাহজামাল বাদী হয়ে মামলাটি করেন।
বাদী পক্ষের আইনজীবী রায়হান এ কে নাহিদ জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক বুলবুল হোসেন মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।
জেএ





