বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুনের আর এক প্রত্যক্ষদর্শী মো. শাহিন নামে এক ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম শফিকুল ইসলামের আদালত স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মন্ডল জানান, শাহীন নামের এক প্রত্যক্ষদর্শী সোমবার বিকালে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

আদালতে আরও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাবা ও তার মেয়ে। ঘটনার দিন দুপুরে বাবার মটরসাইকেল যোগে দু'জন নারায়ণগঞ্জ শহর থেকে লিংক রোড দিয়ে সাইনবোর্ডের দিকে যাচ্ছিলেন।

বন্দরের জাঙ্গাইল বটতলা এলাকার শহীদুল ইসলাম খোকন ও তার কলেজ পড়ুয়া মেয়ে রাবেয়া আক্তার আখি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে তাদের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনার দিনের পুরো কাহিনী বর্ণনা দেন।

ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর