জঙ্গি আস্তানায় অভিযানে গিয়ে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী (৪৫) আহত হয়েছেন। আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় এ ঘটনা ঘটে।
চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কামুক্ত।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপকমিশনার মাসরুকুর রহমান খালেদ জানান, বাড্ডার সাতারকুলে একটি বাড়ির নিচতলায় জঙ্গি আস্তানা রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সেখানে অভিযানে যায় ডিবির একটি দল।
তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে জঙ্গি আস্তানার ভেতর থেকে গুলি ছোড়া হয়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।
মাসরুকুর জানান, একপর্যায়ে পুলিশ বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলে ভেতর থেকে চাপাতি দিয়ে কোপ দেয়া হয়। এতে মাথায় গুরুতর আঘাত পান ডিবি পরিদর্শক বাহাউদ্দীন ফারুকী।
আহত বাহাউদ্দিনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে বলে জানান উপকমিশনার মাসরুকুর। তবে কতজনকে গ্রেফতার করা হয়েছে তা নির্দিষ্ট করে জানাননি তিনি।
এবি

- See more at: http://www.sheershanewsbd.com/2016/02/19/117352#sthash.a69d3pqS.dpuf