দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এরায়ই শেষ রায় নয়, এরপর আল্লাহর রায় আছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের বিশেষ জজ আদালতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার জন্য তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, আমি তিন বছর ধরে জেলে আছি। রায় কি হবে সবারই জানা। এ রায় রাজনৈতিক প্রতিহিংসার রায় আমি এই রায় বিচলিত নই।
মাওলানা নিজামী বলেন, আহকামুল হাকিমিন যা দেন তাই মেনে নিতে হবে। এ বিচার শেষ বিচার নয়। উপরের বিচারকও একজন আছেন। তার বিচারের কোন প্রতিক্রিয়ায় থাকবে না। তার বিচার সকলের মুখ বুজে মেনে নিতে হবে।
তিনি আরো বলেন, আমার বক্তব্য আমার আইনজীবী দেবেন। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। যে রায় দেয়া হয়েছে তা ন্যায় বিচারকে কুলষিত করেছে।
রায় ঘোষণা ও আদালত থেকে বের হওয়ার সময় তিনি অত্যন্ত শান্ত ও ধীরস্থির ছিলেন। তিনি সকলের কাছে নিজের জন্য ও জনগণের জন্য দোয়া চেয়েছেন।
[b]ঢাকা, জানুয়ারি ৩০ (টাইমনিউজবিডি.কম) // জিই
[/b]
অপরাধ
এ রায়ই শেষ রায় নয়, এরপর আল্লাহর রায় আছে
দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এরায়ই শেষ রায় নয়, এরপর আল্লাহর রায় আছে।