যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ সাত জনের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার দুপুরে ঢাকা মহানগর মূখ্য হাকিম আসাদুজ্জামান নূরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করে মোহাম্মদপুর থানার উপপরিদর্শ (এসআই) নয়ন মিয়া।
রোববার আটক ৬৩ নেতাকর্মীকে আদালতে হাজির করা হলেও মোয়াজ্জেম হোসেন আলালসহ সাতজনের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
শনিবার সকালে লালমাটিয়ার বি ব্লকের মোয়াজ্জেম হোসেন আলালের বাসার নিচতলা থেকে যুবদলের ৬৩ নেতাকর্মীকে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।
জেএ





