সাভারে প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় নির্যাতিতা ওই কিশোরীর মা গতকাল শনিবার সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন।

জানা গেছে, সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের রাজারবাগ এলাকায় নিজ বাড়িতে ওই প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে রেখে কাজে যান তারা মা-বাবা। এ সুযোগে শনিবার ওই বাড়িতে ঢুকে প্রতিবেশী লম্পট আব্দুল জব্বার (৫৫) ওই কিশোরীতে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক জব্বার পালিয়ে যায়। পরে ওই কিশোরীর মা-বাবা বাড়িতে আসলে সে তাদেরকে ঘটনাটি জানায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির জানায়, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে ধর্ষক আব্দুল জব্বারকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। আব্দুল জব্বারকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে। নির্যাতিতা কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।

এএইচ