নওগাঁর বদলগাছী উপজেলা জামায়াতের আমির জাহাঙ্গীর আলমসহ দলটির ৮নেতাকর্মীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুর পৌনে ২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক তৌফিকুর রহমান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে বদলগাছীতে হরতাল চলাকালে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়। পরে পুলিশ বাদি হয়ে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
ওই মামলারজামিন নিতে সোমবার দুপুরে তারা আদালতে হাজির হলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করেজেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





