গোপালগঞ্জের কোটালীপাড়ায় কোচিংয়ের শিক্ষক ও কোটালীপাড়া কাজী মন্টু কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে অাপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আজ শনিবার দুপুরে উপজেলার রাধাগঞ্জ রাজারের একটি কোচিং সেন্টারে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানিয়েছে, ওই কোচিং সেন্টারের শিক্ষক যোসেফ সরকারের কাছে এক শিক্ষার্থী ৪ বছর ধরে কোচিং করে আসছে। এর সুবাদে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে সেটি দৈহিক সম্পর্কে রূপ নেয়। বিষয়টি হাতে নাতে ধরতে আগে থেকেই সচেতন ছিল স্থানীয়রা। শনিবার কোচিং সেন্টারে অাপত্তিকর অবস্থায় ওই ছাত্রী ও শিক্ষককে আটক করে স্থানীয়রা।

অভিযুক্ত শিক্ষক যোসেফ সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য না। ষড়যন্ত্রমূলকভাবে আমাকে আটক করে হেয় করার অপচেষ্টা করা হচ্ছে।

কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বলেন, ধর্ষণের অভিযোগে শিক্ষককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃত যোসেফ সরকার কোটালীপাড়া উপজেলার গচাপাড়া গ্রামের দানিয়েল সরকারের ছেলে। 

এসএ