টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন।
এরপর তিনি সাংবাদিকদের কাছে বলেন, ‘আমি আইনের শাসনে বিশ্বাসী, উচ্চ আদালতে এসে আমি ন্যায় বিচার পেয়েছি।’
বুধবার উচ্চ আদালতে আদেশের পর আদালতের অ্যানেক্স ভবনের সামনে উপস্থিত সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন কাদের সিদ্দিকী।
কাদের সিদ্দিকী বলেন, ‘আমি জনগণের কাছে যেতে চাই। জনগণের মাঝে গিয়ে আমি কাজ করতে চাই।’
এদিকে এ আদেশের পর নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম বলেছেন, ‘আমরা এ আদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে অপিল করবো।’
এসএইচ





