একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপি নেতা ও ফরিদপুরের নগরকান্দা পৌর মেয়র (পলাতক) জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন শুরু করেছে রাষ্ট্রপক্ষ।
বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহীমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ যুক্তি উপস্থাপন শুরু হয়।
খোকনের বিরুদ্ধে ১ থেকে ৫ পর্যন্ত অভিযোগ উপস্থাপন করেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন ও মুখলেছুর রহমান।
উল্লেখ্য,গত ৯ অক্টোবর জাহিদ হোসেন খোকনের বিরেুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগে চার্জ গঠন করেন ট্রাইব্যুনাল। পলাতক থাকার কারণে তার অনুপস্থিতে বিচারকাজ চলছে।
[b]ঢাকা, একেএ, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]