বিদেশ থেকে চোরাই পথে আসা কোটি কোটি টাকার সোনার বার  উদ্ধারের পর রাজধানীর রামপুরায় ওই সোনার বার আত্মসাতের ঘটনায় পুলিশের ১৪ সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
সোমবার  দুপুর থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে ডিবি পুলিশের ৯ সদস্যকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক যতন কুমার রায়।
যাদের জিজ্ঞাসাবাদ করা হয় তারা হলেন,ডিবির উপপরিদর্শক (এসআই) আনিসুল ইসলাম, মিজানুর রহমান,নজরুল ইসলাম ও এএসআই সোহেলসহ ১০ জন।
এর আগে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্দু বালা,অফিসার ইনচার্জ (তদন্ত) নাসিম আহমেদ,থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান এবং মতিঝিল থানার সেকেন্ড অফিসার (সাবেক রামপুরা থানা) কামরুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
উল্লেখ্য,বিদেশ থেকে চারাই পথে আসার সোনার বার আটকের পর কর্মরত পুলিশ সদস্যরা ওই সোনার বার ভাগাভাগি করে নেয়ার  ঘটনা ফাঁস হয়ে ‍যায়। পরে এই বিষয়টি অনুসন্ধান ও তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন।
এদিকে অভিযোগ  উঠেছে,ওই সোনার বার আত্মসাতের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পুলিশের এক সহকারী কমিশনার (এসি) সহ একাধিক কর্মকর্তা এবং রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থার একাধিক কর্মকর্তা জড়িত রয়েছেন।
[b]ঢাকা,একে,৫ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ  
[/b]