সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে মানহানি মামলায় ব্যারিস্টার আশরাফুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন  ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

আজ সোমবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান লন্ডর ফেরত ওই ব্যারিস্টারকে  ঢাকা কেন্দ্রিয় কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, আজ  লন্ডর ফেরত ব্যারিস্টার আশরাফুল ইসলাম ঢাকায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই পুলিশ তাকে গ্রেফতার করে। প্রথমে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে বিকেলে  ওই ব্যবরিস্টারকে ঢাকার সিএমএম আদালতে হাজিরা করা হয়।

কিন্তু আদালতে ওই ব্যারিস্টারের পক্ষে শুনানি করতে  বেশ কয়েকজন আইনজীবী আবেদন জানান। আদালত কাউকেই অনুমতি দেননি। এমনকি নিজেও আদালতের কাছে জামিন চাননি। শুধু আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ওই ব্যারিস্টার তার এবং বিচারপতি মানিকের মধ্যে অতীতে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

একে,