হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৬ আইফোন উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এ ঘটনায় মনিরুজ্জামান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহদা আক্তার।
তিনি জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে টিজি-৩২১ বিমানে এসে অবৈধভাবে গ্রীন চ্যানেল পার হবার চেষ্টা করছিল।
এসময় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে আইফোন-৫ ১৪ টি, আইফোন-৫ এস ৬টি, আইফোন-৬প্লাস ২৬ টি,
আইফোন-৬ ২টি, গ্যালাক্সি নোট ৪টি। তাকে আটক করা হয়। আটককৃত মনিরুজ্জামানের পাসপোর্ট নাম্বার বিএ০৯২৭৮৬২।
তিনি জানান, উদ্ধারকৃত মোবাইল গুলো বিটিআরসি'র অনুমোদিত। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
জেইউ/এসএইচ





