২ সপ্তাহের মধ্যে নিরাপদ খাদ্য আইনের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বাস্তবায়নে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে আগামি ১৬ জুনের মধ্যে এই আদেশ বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদনও খাদ্য সচিবকে আদালতে দাখিল করতে বলা হয়েছে।
সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সম্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এছাড়া নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ধারা-৭ অনুযায়ী একজন চেয়ারম্যান ও ৪ সদস্যের সমন্বয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন,খাদ্য ব্যবস্থাপনা কমিটি ও ১৫ দিনের মধ্যে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে একটি কমিটি কেন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
বাণিজ্য সচিব,স্বরাষ্ট্র সচিব,খাদ্য সচিব,স্বাস্থ্য সচিব,শিল্প সচিব,আইন সচিব,বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) ব্যবস্থাপনা পরিচালক,বিএসটিআই’র পরিচালক,পুলিশের মহাপরিদর্শক, র্যা ব মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২১ মে মানবাধিকার সংগঠন লিগ্যাল অ্যাকশন বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সায়েদ মহিদুল কবির এ রিটটি দায়ের করেন।
গত ১০ মে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত ‘সাবধান! সব খাবারে ভেজাল’ শীর্ষক সংবাদটি জনস্বার্থে দায়ের করা রিট আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়।
উল্লেখ্য, গত ১১ মে ছয় সচিবসহ ১১জনকে এ সংক্রান্ত উকিল নোটিশ দিয়েছিলেন অ্যাডভোকেট সায়েদ মহিদুল কবির।
[b]ঢাকা,কেএ ২৬ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]
অপরাধ
নিরাপদ খাদ্য আইনের গেজেট প্রকাশের নির্দেশ
২ সপ্তাহের মধ্যে নিরাপদ খাদ্য আইনের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বাস্তবায়নে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।





