কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের যুবলীগ নেতা হাসানুজ্জামান হাসান(২৫)কর্তৃক এক গৃহবধুকে ধর্ষনকালে হাতেনাতে আটক করেছে স্থানীয় এলাকবাসী।

উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কিরণশাল গ্রামের বারিক সর্দারের ছেলে যুবলীগ নেতা হাসানুজ্জামান হাসান কে বুধবার রাত ১২ টার দিকে পাশ্ববর্তী বাড়ীর গৃহবধুর ঘরে প্রবেশ করে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় হাতে নাতে আটক করে হাসানকে।

গৃহবধুর স্বামী ঢাকা থাকার সুবাধে তার স্ত্রী সাথে দীর্ঘ দিন ধরে অনৈতিক কাজ করে আসছিল। এ বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে গতকাল রাতে ঐ বাড়ীতে হাসানের প্রবেশের খবর পেয়ে গ্রামের লোকজন একত্রিত হয়ে গৃহবধুর সাথে তার ঘরেই আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটক করে স্থানীয় লোকজন।

পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে চৌদ্দগ্রাম থানা পুলিশে খবর দিলে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবলীগ নেতা হাসানকে আটক করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে যায়।

ঘটনার বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

মুন্সিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম জানান,হাসান যুবলীগের রাজনীতির সাথে জড়িত।

এদিকে কিরণশাল এবং আশপাশের এলাকায় বহু অপকর্মের হোতা হাসান গ্রেফতার হওয়ায় কিরণশাল এবং আশপাশের এলাকার মানুষ সন্তুষ্টি প্রকাশ করছে। কিরণশাল এলাকার বেশ কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, ঈদুল আজহার ২-৩ দিন পূর্বে পার্শ্ববর্তী ডাকরা গ্রামের এক ডিভোর্স মহিলার সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া এলাকার বিভিন্ন বাড়ির মোটর চুরি, স্কুলের ফ্যান চুরি এবং কিছুদিন পূর্বে একটি স্কুলের তালা ভেঙ্গে মালামাল চুরিরও অভিযোগ রয়েছে। এসব চুরির ঘটনায় এলাকার বিভিন্ন শালিশী বৈঠকও ডাকা হয়েছে ইতিপূর্বে।

এমএ