জিহাদ নিহতের ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠান জেআরএস-এর স্বত্ত্বাধীকারী আব্দুস সালাম ও রেলওয়ের প্রকৌশলী জাহাঙ্গীরকে আসামি করে মামলা দায়ের হয়েছে।

জিহাদের বাবা নাসীর ফকির বাদী হয়ে শনিবার রাত পৌনে ১২টার দিকে শাহজাহানপুর থানায় ‍মামলাটি দায়ের করেন। মামলা নং-২১।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার উপ পরিদর্শক (এসআই) হিমাংশু চন্দ্র সূত্রধর।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঠিকাদারী প্রতিষ্ঠান পাইপটি স্থাপন করলেও এর মুখ খোলা রাখে। এ অবহেলার কারণে শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জেএ