পাঠ্যবইয়ে বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের অভিযোগে মুসা ইব্রাহীমের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
রোববার রাজশাহীর সদর সিনিয়র জজ আদালতে মামলাটি দায়ের করেন ২ আইনজীবী।
আদালত সূত্রে জানা গেছে,রাজশাহী বার অ্যাসোসিয়েশনের ২ আইনজীবী আহমেদ ইবনুল ওয়াক্ত এবং হাসান ইমাম আইনজীবী সারওয়ার জাহান সাদির মাধ্যমে ১০১ ধারায় রাজশাহী সদর সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক সুরাইয়া সাহাব ৯ জুন মামলার শুনানির তারিখ নির্ধারণ করেছেন।
অ্যাডভোকেট আহমেদ ইবনুল ওয়াক্ত জানান, পঞ্চম শ্রেণীর ‘আমার বাংলা বই’-এ মুসা ইব্রাহীমের হিমালয় জয় বিষয়ে ‘হিমালয়ের শীর্ষে বাংলাদেশের পতাকা’ নামক একটি নিবন্ধ পরিবশেন করা হয়। নিবন্ধে মুসা ইব্রাহীম অনেক বিভ্রান্তিকর ও মনগড়া তথ্য দিয়েছেন। এ কারণে তিনিসহ আরেকজন আইনজীবী বাদী হয়ে জনস্বার্থে মামলাটি দায়ের করেছেন। মুসা ইব্রাহীম ছাড়াও ওই মামলায় শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকেও বিবাদী করা হয়েছে।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
অপরাধ
মুসা ইব্রাহীমের বিরুদ্ধে মামলা
পাঠ্যবইয়ে বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের অভিযোগে মুসা ইব্রাহীমের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোববার রাজশাহীর সদর সিনিয়র জজ আদালতে মামলাটি দায়ের করেন ২ আইনজীবী





