একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিনে থাকা জাতীয় পার্টির সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন  ট্রাইব্যুনাল।
একই সঙ্গে এই মামলার সূচনা বক্তব্যের জন্য আগামী ৪ মার্চ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
রোববার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আসামীপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সোবাহান তরফদার এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাভোকেট রানা দাস গুপ্ত,অ্যাডভোকেট হাসান ইমাম।
এর আগে গত ৩০ জানুয়ারি দ্বিতীয় দফা মামলার অভিযোগ আমলে নেয়া আদেশ পিছিয়েছিলেন ট্রাইব্যুনাল।
গত ১৩ জানুয়ারি অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষে দেশের জন্য দিন ধার্য করেছিলেন আদালত। সকালে ট্রাইব্যুনাল নিজে স্বপ্রণোদিত হয়ে আদেশের দিন আগামী ২ ফেব্রুয়ারি রবিবার পুনঃনির্ধারণ করে আদেশ দেন।
গত বছরের ১৩ জানুয়ারি কায়সারের পক্ষে অভিযোগ গঠনের বিরোধীতা করে আদালতে শুনানি শেষ করেন তার আইনজীবী আব্দুস সোবহান তরফদার।
এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষে কৌঁসুলি অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি শেষ করেন।  
গত বছরের ১১ নভেম্বর ট্রাইব্যুনালে সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের ১৮টি অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষ।
গত বছরের ১০ নভেম্বর ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে রাষ্ট্রপক্ষের কৌসুলি অ্যাডভোকেট জেয়াদ আল মালুমের নেতৃত্বে রাষ্ট্রপক্ষ কায়সারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন।
গত বছরের ১৫ মে বুধবার কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর ২১ মে মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় কায়সারকে রাজধানী অ্যাপলো হাসপাতাল থেকে গ্রেফতারের করে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠিয়ে দেয়।
এর আগে গত বছরের ২২ মে ট্রাইব্যুনাল-২ সৈয়দ মো. কায়সারের জামিন আবেদন খারিজ করে কারাগারের পাঠানোর নির্দেশ দেন।
এরপর গত বছরের ৩০ জুলাই কায়সারকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে ট্রাইব্যুনাল।
[b]ঢাকা,২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জিই//এসএইচ[/b]