দুর্নীতির অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে দেয়া হাইকোর্টের খালাসের রায় বাতিল করেছে আপিল বিভাগ। 

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

২০০৮ সালের ৩ এপ্রিল অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ এনে দুদকের দায়ের করা একটি মামলায় বিচারিক আদালত ব্যারিস্টার নাজমুল হুদাকে ১২ বছরের কারাদণ্ড ও ১ কোটি টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছিলেন।

বিচারিক আদালতের সেই আদেশের বিরুদ্ধে ব্যারিস্টার নাজমুল হুদা উচ্চ আদালতে আপিল করলে ২০১০ সালের ১৮ আগস্ট নিম্ন আদালতের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। হাইকোর্টের খালাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আপিল দায়ের করলে শুনানি শেষে আপিল বিভগ আজ এ আদেশ দেন।

জেআই