এসএ পরিবহন ঘুষ গ্রহণের চেষ্টা দুর্নীতি মামলায় সৈয়দপুর রেলওয়ে পুলিশের সাবেক এসপি মোস্তফা কামালের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
সোমবার বিচারক বাসুদেব রায়ের তৃতীয় ঢাকা বিশেষ জজ আদালত এ আদেশ দেন।
এসপি মোস্তফা কামাল আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবদেন করলে আদালত জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১১ মার্চ হাইকোর্ট মোস্তফা কামালের জামিন বাতিল করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশ মতে আদালতে তিনি আত্মসমর্পণ করেন। তিনি জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
[b]ঢাকা, জিই ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) [/b]
অপরাধ
এসপির জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ
এসএ পরিবহন ঘুষ গ্রহণের চেষ্টা দুর্নীতি মামলায় সৈয়দপুর রেলওয়ে পুলিশের সাবেক এসপি মোস্তফা কামালের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সোমবার বিচারক বাসুদেব রায়ের তৃতীয় ঢাকা বিশেষ জজ আদালত এ আদেশ দেন।





