[b]ঢাকা :[/b] অগ্নি সংযোগের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের জামিন না মঞ্জুর করেছেন আদালত।
রোববার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক জামিন না মঞ্জুর করেন।
এর আগে আদালতে খোকনের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী এডভোকেট সানাউল্যা মিয়া।
বাংলামোটরে গাড়িতে অগ্নি সংযোগের মাধ্যমে পুলিশ কনস্টেবল ফেরদৌস হত্যার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় এ জামিন চাওয়া হয়।