২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় সরকারি সিদ্ধান্ত অনুসরণ না করায় ১০টি বেসরকারি মেডিক্যাল কলেজের প্রত্যেকটিকে ১ কোটি টাকা করে জরিমানা করেছেন আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আগামী ১০ দিনের মধ্যে এই জরিমানার অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।


এমএনজে