যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে কারাগারে পাঠানো হয়েছে। তাকে দুই দফায় মোট ৫দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মাসুদ আলী সেখ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে দুপুর ২টায় দ্বিতীয় দফা রিমান্ড শেষে আদালতে হাজির করে তার জামিনের জন্য আবেদন করা হয়। আলালের পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জামিনের আবেদন করেন।
শুনানি শেষে বিকাল সাড়ে ৩টায় জামিন আবেদন না-মঞ্জুর করে যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট মাসুদ আলী সেখ।
এমকে





