জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
ঢাকার বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে বিচারক বাসুদেব রায় এই মামলার বিচারকাজ পরিচালনা করছেন।
বুধবার বেলা ১টা ১০ মিনিটের দিকে খালেদা জিয়া সেখানে হাজির হন।
এ দুটি মামলায় গত ২০ মার্চ অভিযোগ গঠন করেন আদালত। এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এরপর অভিযোগ গঠনের ওই আদেশ এবং অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগ বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। যার খারিজাদেশ এখনো সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারধীন রয়েছে।
ঢাকা, ৩ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





