আখের রস হতে সাবধান। আখের রসের সঙ্গে ট্যাবলেট মিশিয়ে অজ্ঞান করে টাকা ছিনতাইয়ের নতুন চক্র বের হয়েছে রাজধানীতে।

রাজধানীর ধানমন্ডি ও বসুন্ধরা সিটি এলাকা থেকে চক্রটির ৬ সদস্যকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো-শাহআলম (৩৮), রমজান মোল্লা (২৪), নজরুল ইসলাম (২৫), ইমন (২৪), রাজা হাওলাদার (২৮) ও আবুল হোসেন (৫০)।

পরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম ৬ জনের মধ্যে আবুল হোসেনকে ৬ মাস এবং বাকি ৫ জনের প্রত্যেককে ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ আবু বকর টাইমনিউজকে বলেন, চক্রটির সদস্যরা আখের রসের সঙ্গে ট্যাবলেট মিশিয়ে সাধারণ মানুষকে অজ্ঞান করার চেষ্টা চালাচ্ছিল। এসময় তাদেরকে হাতেনাতে ধরা হয়েছে।

জেইউ, জেএ