রাজধানীর ৮৭, পুরানা পল্টন এলাকায় এক অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ্য টাকার সমমূল্যের ভিওআইপি সামগ্রী উদ্ধার করেছে র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। এসময় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে। আটককৃত দু'জন হলেন, আব্দুল হান্নান(৩৫) ও রফিকুল ইসলাম(৩২)।
বৃহস্পতিবার বিকাল পৌনে চারটায় বিটিআরসি'র একটি প্রতিনিধি দলকে সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করে র্যাব-২।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি রায়হান উদ্দিন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুরানা পল্টন ৮৭ এর একটি বাসায় অভিযান পরিচালনা করে র্যাব-২ এর একটি অপারেশন টিম। অভিযানে বিপুল পরিমাণ ভিওআইপি সামগ্রী উদ্ধার করা হয়।
এসময় বিটিআরসি'র একটি অভিজ্ঞ প্রতিনিধি দল সেখানে উপস্থিত হয়। বিটিআরসি'র এই অভিজ্ঞ প্রতিনিধি দলের জরিপ অনুযায়ী উদ্ধারকৃত ভিওআইপি সামগ্রীর বাজার দর প্রায় ১০ লক্ষ টাকা।
অপারেশন টিম এখনো র্যাব-২ এর অফিসে পৌছে নি। এবিষয়ে পরবর্তিতে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাব- ২ এর অপারেশন অফিসার এএসপি রায়হান উদ্দিন।
ঢাকা, জেইউ, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





