রাজধানীর কাফরুল থেকে দু’টি রিভলবার ও শতাধিক রাউন্ড গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ।
শুক্রবার দুপুর ৪টা থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়ে গভীর রাত পর্যন্ত অভিযান চলে।
কাফরুল থানার অপরেশন অফিসার মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে কাফরুল থানা পুলিশের একটি দল শ্যাওড়া পাড়ার নিজ বাসা থেকে বাবু নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে।
পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে কলাণপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে একটি রিভলবার ও শতাধিক গুলিসহ দুইজনকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, তাদের সঙ্গে নিয়ে এখনো অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। তদন্তের স্বার্থে গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম গোপন রাখা হয়েছে।
ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





