রাজধানী থেকে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াত চক্রের তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার দিনগত রাতে শাহবাগের পাবলিক লাইব্রেরির সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সৈকত (২০), ওমর ফারুক (১৯) ও ইফাদ আহমেদ (১৯)।

শনিবার বেলা সাড়ে ১১টায় গোয়েন্দা পুলিশের (ডিবি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন।

তিনি জানান, এসময় এই জালিয়াত চক্রের সদস্য আলমসহ ২/৩জন পালিয়ে যায়। আটকদের কাছ থেকে মেডিকেলসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, নিয়োগ পরীক্ষা ও পরীক্ষার ফলাফল পরীবর্তনের সিট উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এসএ