জেলার বিভিন্ন স্থানে রবিবার রাতে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের নেতাসহ সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ছিনতাইকারী চক্রের নেতা শহরের স্টেডিয়াম পাড়ার আনছারের ছেলে রুবেল হোসেন , শিশুবাগান পাড়ার মোশারফের ছেলে শামিম হোসেন (২২), বেলতলা পাড়ার নুর মহম্মদের ছেলে লালন, শিশুবাগান পাড়ার তকবিরের ছেলে মুন্না, একই পাড়ার ছেনারুলের ছেলে আলামিন হোসেন, জমিরুদ্দিনের ছেলে রানা আহম্মেদ ও রবিউলের ছেলে কালু মিয়া। এদের সবার বাড়ি জেলা শহরে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, রাত সাড়ে ১০টার দিকে জেলার বিভিন্ন স্থানে সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের নেতাসহ সাত সদস্যকে গ্রেফতার করে।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই