চাকুরিচ্যুতির ঘটনায় আদেশ অমান্য করায় আদালত অবমাননার ব্যাখ্যা করার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অডিট বিভাগের চার কর্মকর্তাকে স্বশরীরে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে চার কর্মকর্তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে শাস্তি মুলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি কতরেছেন হাইকোর্ট।
আগামী ২৬ ফেব্রুয়ারি আদালতে স্বশ্বরীরে হাজির হয়ে ওই কর্মকর্তাদের আদালত অবমাননার কারণ ব্যাখ্যা করতে হবে।
গণপূর্ত মন্ত্রণালয়ের চার কর্মকতা হলেন, প্রধান হিসাব রক্ষণ মোহাম্মদ গোলাম সারোয়ার ভূইয়া, হিসাব রক্ষণ অডিট মো. খবির উদ্দিন ফকির, সুপারিনটেনডেন্ট মো. আহসান উল্লাহ ও নিরীক্ষক মো. হানিফ সরকার।
চাকুরিচ্যুতির ঘটনায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালরক অভিমুন্যু সিংহের করা এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন আদালত।
রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মননজিল মোরসেদ।
গত ২০১২ সালের ২৫ জুন দুইশত কোটি টাকার ভূয়া বাড়ী বুঝিয়ে না দেয়ার কারণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালরক অভিমুন্যু সিংহকে চাকুরিচ্যুতিতে বাধ্য করেন।
[b]ঢাকা, জিই ফেব্রুয়ারি ১১ (টাইমনিউজবিডি.কম)
[/b]
অপরাধ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৪ কর্মকর্তাকে তলব
চাকুরিচ্যুতির ঘটনায় আদেশ অমান্য করায় আদালত অবমাননার ব্যাখ্যা করার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অডিট বিভাগের চার কর্মকর্তাকে স্বশরীরে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।





